মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দি কোরানিক স্কুল হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২২ ইং
ঝিনাইদহে দি কোরানিক স্কুল হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক, ডাকবাংলা
ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের গ্রামবাসীর সহযোগিতায় ষষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোবরাপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সহ সভাপতি শামীম পারভেজ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জিয়া পার্ক মসজিদের খতীব হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনার আল-কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা ওয়ালিদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ৪নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানেটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সভাপতি শাহিদুল ইসলাম মিন্টু ও ফিরোজ আহম্মেদ পিনু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী