মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজের ৯দিনেও স্ত্রী-ছেলের সন্ধান পাননি আলমডাঙ্গার নান্নু

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২২ ইং
নিখোঁজের ৯দিনেও স্ত্রী-ছেলের সন্ধান পাননি আলমডাঙ্গার নান্নু

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৯দিন পরও স্ত্রী ও ছেলের সন্ধান পায়নি দিনমজুর নান্নু। স্ত্রী ও ছেলেকে হারিয়ে পথে পথে দিন কাটাচ্ছে দিনমজুর নান্নু রহমান। সকাল থেকে রাত পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্তরে খুঁজে ফিরছে তার স্ত্রী লিপি খাতুন (২৭) ও ছেলে লিংকনকে (৭)। গত ৩ মার্চ বাড়ি থেকে হাটবোয়ালিয়া বাজারের উদ্দেশ্য বের হয়ে আর ফিরে আসেনি তার স্ত্রী ও সন্তান। এ ঘটনায় গত ৬ মার্চ দিনমজুর নান্নু রহমান বাদি হয়ে আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের দিনমজুর নান্নুর স্ত্রী লিপি খাতুন ও ছেলে লিংকনকে সাথে নিয়ে হাটবোয়ালিয়া বাজারে যায়। সন্ধা হলেও বাড়ি ফেরেনি দুজন। পরের দিন থেকে তার নিকটতম আত্মীয়ের বাসায় খোঁজখবর নিলেও তাদের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। মা-ছেলে নিখোঁজের ঘটনায় গত ৬ মার্চ নান্নু বাদি হয়ে আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী