মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আত্মবিশ্বাস-এর উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্থায়নে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২২ ইং
আত্মবিশ্বাস-এর উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্থায়নে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস-এর উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় আলুকদিয়া মনিরামপুরে আলুকদিয়া শাখার ১০০ জন সদস্যের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আত্মবিশ্বাসের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্থায়নে এ ঋণ প্রদান করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস  প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখার প্রধান মো. হুমায়ন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যলালয়ের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কৃষি ঋণ বিভাগের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, ধানমন্ডি শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনির হোসেন খান ও প্রধান কার্যলালয়ের কৃষি ঋণ বিভাগের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাজ্জাদুর রহমান। আত্মবিশ্বাসের পরিচালক মো. রফিকুল হাসান জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আক্কাস আলী, সহকারী পরিচালক (মাইক্রোফাইনান্স) একেএম হাসানুজ্জামান, জোনাল ম্যানেজার মো. আবু সাদাত রিমু, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মানবসম্পদ কর্মকর্তা শাহ্ আলম আলো, আলুকদিয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. আলমগীর আনসারীসহ আত্মবিশ্বাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী