মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আক্রান্ত নেই, সুস্থ ১৫

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় আক্রান্ত নেই, সুস্থ ১৫

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩২৩ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন কেউ করোনা আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৬৪ জন। তবে গতকাল করোনা আক্রান্ত থেকে নতুন ১৫ জন সুস্থ হয়েছে।

চুয়াডাঙ্গা: 

চুয়াডাঙ্গায় নতুন করে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি। এসময় নতুন করে ১৫ করোনা থেকে সুস্থ হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৬৪ জন ও মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৫৩৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৬৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। যার সবগুলো নমুনা পরীক্ষার নেগেটিভ আসে। গতকাল পর্যন্ত জেলায় করোনাআক্রান্ত হয়ে মোট মত্যু হয়েছে ২২০ জন। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯০ জন ও বাকীদের মৃত্যু হয়েছে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন দশলাখ ৭৭ হাজার ২৫৮ জন, দ্বিতীয় ডোজ ৮ লাখ ৩৩ হাজার ৯৮১ জন এবং তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩২ হাজার ৪১০ জন।

সারা দেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩২৩ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জনে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

২৪ ঘণ্টায় ১৬ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩৭০টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি সিলেট বিভাগের বাসিন্দা।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী