সমীকরণ প্রতিবেদন:
আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় খাসকররা কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সমন্বয়কারী সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সমন্বয়কারী আজিজুর রহমান পিণ্টু।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। খাসকররা ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান পিণ্টুর উপস্থাপনায় সম্মেলনে বক্তব্য উপস্থিত ছিলেন সমন্বয় টিমের সদস্য খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মানোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, আনছার আলী জোয়ার্দ্দার, ফরিদুল ইসলাম, আব্দুল মান্নান মাস্টার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, ১ নম্বর সহসভাপতি সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান রাজ, খাসকররা ইউনিয়ন যুবদল নেতা সাফায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব ও ছাত্রনেতা হাসান।
সম্মেলনে ৪ নম্বর ওয়ার্ডে সর্বসম্মতিক্রমে আব্দুস সালাম সভাপতি, আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক, আসাদুল হক সিনিয়র সহসভাপতি, খন্দকার হাসিবুল ইসলাম সহসভাপতি, নাসির উদ্দিন যুগ্ম সম্পাদক, আলম বাদশাহ সাংগঠনিক সম্পাদক ও আমিরুল ইসলাম প্রচার সম্পাদক নির্বাচিত হন। ৫ নম্বর ওয়ার্ডে সর্বসম্মতিক্রমে ফারুক বিশ্বাস সভাপতি, আরিফ হোসেন সাধারণ সম্পাদক, বাদল রহমান সিনিয়র সহসভাপতি, নুর ইসলাম যুগ্ম সম্পাদক ও তায়েব আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডভুক্ত খাসকররা, তালুককররা ও নিশ্চিন্দিপুর গ্রামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন