মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২২ ইং
কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক, কালীগঞ্জ:

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হালিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালকও। নিহত ওই নারী বাবরা গ্রামের ইব্রাহিম হোসেনের মা। বাবরা উত্তরপাড়ার বাসিন্দা ইউসুফ আলী জানান, হালিমা বেগম প্রতিদিনের ন্যায় সকালে চাতালের পাশের পানির ফিল্টার থেকে কলসি ভরে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন। আব্দুর রশিদের মুদি দোকানের সামনে পৌঁছালে দ্রুতগতিতে আসা এক যুবকের মোটরসাইকেলে ধাক্কা লেগে সড়কে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী