মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ক্লিনিক মালিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায় ক্লিনিক মালিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার সকল ক্লিনিক মালিকদের সাথে চিকিৎসা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।

এসময় তিনি বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন সময় আপনাদের ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ আসে। আপনারা ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক রাখেন না, ডিপ্লোমা নার্স নেই, অপারেশন করার জন্য যে ধরণের ওটি দরকার, আপনাদের বেশিরভাগ ক্লিনিকে নেই। রোগী অপারেশন করান বিশেষজ্ঞ সার্জন ছাড়াই। এমনকি ডাক্তার না এমন ব্যক্তিদের দিয়ে অপারেশন করার অভিযোগ উঠেছে, ক্লিনিকের বর্জ্য যত্রতত্র ফেলে রাখা হয়। বেশিরভাগ ক্লিনিকের লাইসেন্স নেই।’ এবিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় বিশেষ উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইমরুল হক, পৌরসভার প্যনেল মেয়র খন্দকার মজিবুল হক, ক্লিনিক মালিক সমিতির সভাপতি কুষ্টিয়া সদর হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. নুরুন্নাহার, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাজেদুর রহমান বাবলু, লুৎফর রহমান, জালাল হোসেন, মামুন রেজা, রবিউল ইসলাম, নান্নু মিয়া, ময়েন উদ্দিন, সাইফুল ইসলাম, হাসিবুর রহমান, ইয়ামিন আলী, প্রান্ত প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয় প্রত্যেক ক্লিনিকে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সার্বক্ষণিক রাখতে হবে। দুজন ডিপ্লোমা নার্স, ওটি সুন্দর করতে হবে এবং অপারেশন করতে হলে সার্জনসহ অজ্ঞান করার ডাক্তার রাখতে হবে। এবং ক্লিনিকের বর্জ্য পৌরসভার সাথে কথা বলে সঠিক জায়গায় নিয়ে ফেলে দিতে হবে। ক্লিনিকের লাইসেন্স ও পৌরসভার ট্রেড লাইসেন্স আপডেট রাখতে হবে। ক্লিনিক মালিকগণ বিষয়গুলি মেনে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী