মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় একদিনের ফ্রি ক্যাম্পেইন চিকিৎসা সেবার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় একদিনের ফ্রি ক্যাম্পেইন চিকিৎসা সেবার উদ্বোধন

জাহিদুল ইসলাম মামুন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সনো সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের উদ্যোগে একদিনের ফ্রি ক্যাম্পেইন চিকিৎসা সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ান্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। গতকাল সোমবার সকাল ৯টায়  আন্দুলবাড়ীয়া বাজারস্থ বায়তুল মানার জামে মসজিদ সংলগ্ন কাজী মার্কেটে অবস্থিত নবনির্মিত চারতলা বিশিষ্ট ভবনে এই ফ্রি ক্যাম্পেইন চিকিৎসা সেবার উদ্বোধন করেন মোক্তার চেয়ারম্যান। এরপর দিনব্যাপী চিকিৎসাসেবা দেন ডা. তানজিন মাহমুদ সিমন, ডা. আব্দুল্লাহ আল- আজিম, ডা. বিল্লাল হোসাইন ও ডা. ইসরাত জাহান মুন্নি। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান টিএম সালাহ উদ্দীন তরফদার সুমন, ব্যবস্থাপনা পরিচালক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ ঐক্য কমিটির সভাপতি প্রদীপ কুমার ভৌমিক। সার্বিক সহযোগিতা করেন স্টাফ হারুন অর- রশিদ, সবুর শাহসহ সকল কর্মকর্তা-কর্মচারী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী