মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২২ ইং
মেহেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক, আমঝুপি:

‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ প্রতিপাদ্যে মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)-এর সহযোগিতায় ও মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: শারমিন রত্নার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ট্রেইনিং অফিসার ডাঃ শেখ মোঃ মশিউর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বশির আহমেদ, উপ সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শফি উদ্দিন, মোঃ রহমত উল্লাহ প্রমুখ। প্রদর্শনীতে গরু, ভেড়া, ছাগল, মুরগি, কবুতর, সৌখিন পাখি এবং অন্যান্য প্রাণীর মোট ৪০টি স্টল স্থান পায়। আলোচনার পরবর্তীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১,২,৩ স্থান অধিকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী