মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আত্মহত্যা প্ররোচনা মামলায় শাকিল মাস্টার গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায় আত্মহত্যা প্ররোচনা মামলায় শাকিল মাস্টার গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার কামালপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলার প্রধান আসামি শাকিল মাস্টার গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার বিকেলে আঠারোখাদা বাজারে এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী সোনিয়া খাতুন (২২) উত্যক্তকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২৫ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন। এ ঘটনার পর নিহত সোনিয়া খাতুনের পিতা সকির উদ্দীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামী করা হয় শাকিল মাস্টারকে। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় শাকিল মাস্টারকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী