মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সাইফুদ্দিন বাবলু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাকে এই সাজা দেন। সাজাপ্রাপ্ত সাইফুদ্দিন বাবলু চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারপাড়ার মৃত আফতাব উদ্দিন মাস্টারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সাইফুদ্দিন বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে ২ শ টাকা জরিমানাও করা হয়। গতকালই বাবুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী