শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর দরবেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত ৩

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০১৭ ইং
মেহেরপুর দরবেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত ৩
শহর প্রতিবেদক: মেহেরপুর দরবেশপুরে দুই মটরসাইকেলের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৬ জুন সোমবার সন্ধ্যা ৬টার দিকে দরবেশপুর উকিল বাড়ির মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, আলমডাঙ্গা রুইতনপুর গ্রামের শান্তি পাড়ার হাসিবুলের ছেলে অমিত(১৭), একই এলাকার মোমিনের ছেলে সাফায়েত(১৬), চিতলা গ্রামের পূর্ব পাড়ার ওমর আলীর ছেলে আকরামুল (১৮)। জানা গেছে, গত ২৬ জুন ঈদের দিন অমিত ও সাফায়েত মোটরসাইকেল যোগে ঘুরতে বের হলে দরবেশপুর উকিল বাড়ির মোড়ে পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত