মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেসক্লাব মহেশপুরের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২২ ইং
প্রেসক্লাব মহেশপুরের মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, মহেশপুর:

ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের সহসভাপতি জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য নির্বাচিত হওয়ায় তাঁদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব মহেশপুরের কার্যালয়ে এক মাসিক সভায় তাঁদেরকে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি মো. ওবাইদুল হক, সহসভাপতি খায়রুজ্জামান চপল, জালাল উদ্দীন, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, আব্দুর রহিম প্রমুখ। ক্লাবের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে কাজী আবুল বাশার এবং রাসেল নামের দুজন সাংবাদিককে ক্লাবের নতুন সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে। আলোচনা শেষে ক্লাবের সহসভাপতি জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বিপুল ভোটের মাধ্যমে নাটিমা ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় তাঁদেরকে প্রেসক্লাব মহেশপুরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী