মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সীমান্তে ৪টি স্বর্ণের বার জব্দ

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২২ ইং
দর্শনা সীমান্তে ৪টি স্বর্ণের বার জব্দ

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ৩১ লাখ টাকার ৪টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের কবরস্থানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের বার উদ্ধার করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গত বৃহস্পতিবার (৩ মার্চ) গভীর রাতে বিজিবির অভিযানে উদ্ধার ৪৬৮ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৩১ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় বিজিবি সদস্য নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ঝাঁঝাঁডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হয়েছে বলে তিনি জানান। বিজিবি সদস্য নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী