মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বীরঙ্গনা শুকুরন নেছাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায় বীরঙ্গনা শুকুরন নেছাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার বীরঙ্গনা শুকুরন নেছাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় আলমডাঙ্গা ক্যানেলপাড়ায় তাঁর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানেলপাড়ার মরহুম সাত্তার মাস্টারের স্ত্রী বীরঙ্গনা শুকুরন নেছা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টায় ক্যানেলপাড়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে রাতেই মুক্তিযোদ্ধারাসহ আত্মীয়-স্বজনরা এক নজর দেখার জন্য ছুটে যান। গতকাল সকাল সাড়ে ৮টায় দারুস সালাম ঈদগাহ ময়দানে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় ছোট ছেলে শরিফুল ইসলাম সকলের নিকট দোয়া কামনা করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী