মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পদ্মবিলা ৬ নম্বর ওয়ার্ডের খেজুরা গ্রামে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি নেতা প্রফেসর আতিয়ার রহমানের সভাপতিত্বে¡ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আশাদুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রাথী সিরাজুল ইসলাম মনি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লিপ্টন।

এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা বিএনপির বিশেষ সমন্বয় টিমের সদস্য আবুল কালাম আজাদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা। পদ্ববিলা ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিকের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য মাসুদুর রায়হান কাজল, নিজামুদ্দিন জোয়ার্দ্দার, অহিদুল ইসলাম, স্বরপ মণ্ডল, আব্দুল রাজ্জাক বাবুল, সাজিবর রহমান, আজিবর রহমান, বজলুর রহমান আব্দুল রাজ্জাক, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে চুয়াডাঙ্গার সদর উপজেলার পদ্মবিলা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মাহাবুল আলম মুন্না, সিনিয়র সহসভাপতি আহাছানুল হক মল্লিক, সহসভাপতি আশাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিপু, যুগ্ম সম্পাদক গোলজার আলী ও খায়বার হোসনেকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী