শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২২ ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

প্রতিবেদক, মহেশপুর:

ঝিনাইদহের মহেশপুরে ঢাকাগামী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শান্তি (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শান্তি পার্শ্ববর্তী উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে। এসময় তাঁর সাথে থাকা একই গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে সাজু (২৫) ও মোহাম্মদ হাজীর ছেলে হাফিজুল (৪০) নামের আরও দুজন আহত হয়েছেন বলে দত্তনগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সাগর শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়ন পরিষদের সামনে ঢাকাগামী কালীগঞ্জ এক্সপ্রেসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শান্তি নামের এক ব্যক্তি নিহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা পুলিশের হেফাজতে ছিল।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত