মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ এলাকায় মঞ্জুর রাশেদ নামে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রকাশ্য দিবালোকে উপজেলা পরিষদের গেটের সামনে তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটে। তিনি এ বছর হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুর রাশেদ অভিযোগ করেন, ধুলিয়া হাইস্কুলের সভাপতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ ক’দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনের মনোনয়নপত্র কেনা নিয়ে গত বুধবার আরেকজনকে পিটিয়ে জখম করেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মনজের আলীর লোকজন। এ বিষয় নিয়ে তাঁরা হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার ও হরিণাকুণ্ডু থানার ওসির কাছে লিখিত অভিযোগ করলেও প্রশাসন কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জের ধরেই মূলত গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের গেটে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, তাহেরহুদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজের আলী নিজে সভাপতি হওয়ার জন্য শুরু থেকেই মনোনয়নপত্র কিনতে বাধা দিয়ে আসছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী