মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় খুলেছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় খুলেছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় করোনার বিধিনিষেধের পর গতকাল বুধবার থেকে খুলেছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন। শিক্ষার্থীরা বই গুছিয়ে স্কুলব্যাগ ঘাড়ে নিয়ে সহপাঠীদের সাথে কেউবা অভিভাবকের সাথে ছুটে আসেন প্রিয় স্কুলে। সকাল ৯টা ১৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস দিয়ে শুরু হয় পাঠদান কার্যক্রম। এতে স্বস্তি দেখা যায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে।

শিক্ষার্থীরা জানায়, খুবই ভালো লাগছে স্কুলে আসতে পেরে। স্যাররা পড়াচ্ছে, সাথে বন্ধুদের সাথে খেলতে পারছি। অভিভাবকরা বলেন, স্কুল খোলায় বাচ্চারা অনেক খুশি। আমরাও খুশি। কেননা বাড়িতে থাকলে শিশুরা পড়তে চায় না, তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু স্কুল খোলা থাকলে পড়াশোনার গতি অত্যন্ত বেশি থাকে শিশুদের। শিক্ষকরা বলেন, ‘আজ স্কুল খুলেছে। আমরা নিয়মিতই শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ রেখেছি। প্রথম দিনে উপস্থিতি একটু কম থাকলেও আগামীকাল থেকে উপস্থিতি আরও বাড়বে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী