মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতিপোতায় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা আসমত আলী

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২২ ইং
নতিপোতায় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা আসমত আলী

প্রতিবেদক, নতিপোতা:

দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা আসমত আলী। গতকাল মঙ্গলবার বিকেলে নতিপোতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসমত আলী বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ভাইয়ের হাতকে শক্তিশালী করে দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত হতে হবে। সকল নেতা-কর্মীকে সঠিক মূল্যায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দামুড়হুদা উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দীন, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, ছাত্রদল নেতা শাহীন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী