মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শ বোতল ফেনসিডিলসহ মহিদুল (৪৪) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে। আটক মহিদুল চুয়াডাঙ্গা সদর উপজেলার উকত্ গ্রামের মুকুল হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকত্ গ্রামের মুকুল হোসেনের ছেলে ইজিবাইক চালক মহিউদ্দিনকে আটক করেন। এসময় পুলিশের  উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী একরামুল পালিয়ে  যান। পরে তাঁর ইজিবাইক তল্লাশি করে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত ইজিবাইক জব্দ করে পুলিশ।

দামুড়হুদা মডেল থানায় মহিউদ্দিন ও একরামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার মহিউদ্দিনকে  আদালতে সৌর্পদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী