শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাব রেজিস্ট্রারকে অবরুদ্ধ করল ক্ষুদ্ধ জনতা

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায় সাব রেজিস্ট্রারকে অবরুদ্ধ করল ক্ষুদ্ধ জনতা

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার সাব রেজিস্ট্রি অফিসে জনতার চাপে সব দলিলের কাজ সম্পন্ন করতে বাধ্য হলেন সাব রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হক। সব কাজ সম্পন্ন করার পরই তাকে অফিস ত্যাগের সুযোগ দেয় উপস্থিত জনতা। গতকাল সকাল ১০টার পর অফিসে এসে অর্ধেক দলিলও সম্পন্ন না করে, সন্ধ্যায় অফিস ত্যাগ করতে চাইলে উপস্থিত জনতা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে। পরে সাব রেজিস্টার নূরে তোজাম্মেল হক জনতার চাপে গভীর রাত পর্যন্ত কাজ করেন এবং গতকাল দুর-দুরান্ত থেকে আলমডাঙ্গার সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে আসা সকলের দলিলে কাজ সম্পন্ন করেন। সাব-রেজিস্টার নূরে তোজাম্মেল হক জানান, তিনি সপ্তায় ৫দিনের পরিবর্তে দুদিন অফিস করেন। বাকী দিনগুলিতে চুয়াডাঙ্গা সাব- রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত