মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সরকারি গাড়ি!

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২২ ইং
দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সরকারি গাড়ি!

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জনের ব্যবহৃত সরকারি গাড়িটি দুর্ঘটনায় পতিত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে চুয়াডাঙ্গা সদরের দশমাইল নামকস্থানে সড়ক সংলগ্ন মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন সাজ্জাৎ হাসান। তবে গাড়িচালক এ প্রতিবেদককে দুর্ঘটনাটি ঝিনাইদহের জেলা সীমান্ত এলাকায় ঘটেছে বলে জানান। সিভিল সার্জন ও গাড়ির চালকের এই গরমিল তথ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে গতকাল দুপুরেই ভাঙা গাড়িটি চালিয়ে নিয়ে মেরামতের জন্য প্রথমে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ের একটি গ্যারেজে নেওয়া হলেও পরে সেখান থেকে গাড়িটি চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার একটি গ্যারেজে নেওয়া হয়েছে বলে চালক দানেজ নিশ্চিত করে।

গাড়িটির চালক দানেজ হাসান মন্ডল বলেন, ‘সকালে সিভিল সার্জন স্যারকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথের মধ্যে ঝিনাইদহ বর্ডার এলাকায় পৌছালে সামনে থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গেলে গাড়িটির চাকা রাস্তার পাশে নেমে যায়। এসময় রাস্তার ধারে থাকা কলাগাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এতে গাড়িটির বাম পাশের ব্যাক ভিউ মিররটি ভেঙে যায় ও সাইড বাম্পারটি দুমড়ে যায়। পরে সিভিল সার্জন স্যার ঝিনাইদহ সিভিল সার্জনের ব্যবহৃত গাড়ি নিয়ে খুলনায় মিটিং এ যান। আর আমি এই গারিটি চালিয়ে চুয়াডাঙ্গায় ফিরে আসি।’

চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘সোমবার খুলনায় আমার একটি মিটিং ছিল। আমি ঝিনাইদহে অবস্থান করায় গাড়িটি চুয়াডাঙ্গাতেই ছিল। আজ (গতকাল সোমবার) সকালে গাড়িটির চালক দানেজ আমাকে নেওয়ার জন্য ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে চুয়াডাঙ্গার ১০ মাইলে পৌঁছালে গাড়িটি ব্রেক লক হয়ে রাস্তার পাশের কলাগাছের সঙ্গে থাক্কা লাগে। গাড়িটি অনেক পুরাতন, চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তারপরেও মেরামত করে গাড়িটি ব্যবহার করা হচ্ছে। আজকের দুর্ঘটনায় গাড়িটির খুব বেশি ক্ষয়ক্ষতি নাহলেও গাড়িটির ব্যাক ভিউ মিরর ভেঙে যাওয়াসহ সাইড বাম্পারটি দুমড়ে গেছে। গাড়িটির মেরামত সম্পন্ন হয়েছে, গাড়িটি এখন থেকেই আবার ব্যবহার করা যাবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী