মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার ২১টি পুরস্কার অর্জন

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২২ ইং
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার ২১টি পুরস্কার অর্জন

প্রতিবেদক, উথলী:

জীবননগর থানা বহুমুখী মাধ্যমিক পাইলট বিদ্যালয় মাঠে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে মোট ২১টি পুরস্কার অর্জন করেন। গতকাল সোমবার দুপুরে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী