মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ২৫ জন পুরোহিতের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ২৫ জন পুরোহিতের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ২৫টি মন্দিরের ২৫ জন পুরোহিতের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অশোক কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট ছন্দা প্রামাণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্দ কুমার সিংহ রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের টিওটি অরুণ বাগচি বাপ্পি, জেলা ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ দোবে (বাবু লাল), সাধারণ সম্পাদক নিশিথ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় প্রমুখ। ৯ দিনব্যাপী এ প্রশিক্ষণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, পুষ্টি ও স্বাস্থ্যসেবা, আইসিটি, ভূমি আইন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী