মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পুলিশের হাতে ৫ শ গ্রাম গাঁজাসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২২ ইং
দামুড়হুদায় পুলিশের হাতে ৫ শ গ্রাম গাঁজাসহ তিনজন আটক

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা থানার চিৎলার মোড় থেকে তাঁদের আটক করা হয়। আটকৃতরা হলেন- গোবিন্দহুদা গ্রামের লুৎফর রাহমানের ছেলে শিমুল হোসেন (৩১), একই গ্রামের মৃত তুফানের ছেলে আবু শেখ (৪৪) ও ইজারুল ইসলামের ছেলে রশিদুল খান (৩২)। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই রজিব ও এএসআই নূরন্নবী ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের লুৎফর রাহমানের ছেলে শিমুল হোসেন, মৃত তুফানের ছেলে আবু শেখ ও ইজারুল ইসলামের ছেলে রশিদুল খান মোটরসাইকেলযোগে আসার সময় তাঁদেরকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশী করে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী