সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় পচা তালগাছ গায়ের উপড়ে পড়ে কুয়ারী বেগম (২৫) নামের এক গৃহবধূ মারা গিয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় কুয়ারী বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুয়ারী বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার গ্রামের ফজলুল উলুম ক্যাডেট স্কিম মাদরাসা এলাকার সাহাবুলের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর কুয়ারী বেগমকে মৃত ঘোষণা করা হয়েছে। তার মাথার পিছনে আঘাত ছিল। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অতিকুর রহমান পরিবারের বরাত দিয়ে বলেন, বাড়ির উঠানে থাকা পচা (মরা) তালগাছ ভেঙ্গে গায়ের উপড়ে পড়ে আহত হয়। পরে আমরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, পচা তালগাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জেনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদন