শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

আন্দুলবাড়ীয়ায় পানিতে ডুবে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পাড়ার শাকিল হোসেনের বড় ছেলে শোয়াইব হোসেন ওরফে সোয়ায়েব (৪) বাড়ির পাশে খেলা করছিল। পরে আখ সেন্টার সংলগ্ন বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে তার পিতা-মাতা প্রতিবেশীদের সহযোগিতায় পুকুরের জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নেন। চার বছরের ছোট শিশুর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসে।

গতকাল রোববার আসরের নামাজের পর আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত