মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল-মাদরাসার বালক-বালিকা ক্রিকেট ও ভলিবল সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল-মাদরাসার বালক-বালিকা ক্রিকেট ও ভলিবল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৫০তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার বালক-বালিকা ক্রিকেট ও ভলিবল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত বালকদের ক্রিকেটে চুয়াডাঙ্গা সরকারি ভিজে উচ্চবিদ্যালয় ৮ উইকেটে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালিকা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় রাহেলা খাতুন গালর্স একাডেমি। বালক ভলিবলে গ্রীসনগর মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা ভলিবলে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকালের খেলাগুলো বিভিন্ন ভেন্যুতে গিয়ে তত্বাবধান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও একাডেমিক সুপারভাইজার সোহেল আহাম্মেদ। খেলাগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দীন, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, সোয়েব আহম্মেদ ও দিলরুবা খুকু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী