মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে আলমডাঙ্গায় দুজন আহত

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে আলমডাঙ্গায় দুজন আহত

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় দুজন মোটরসাইকেলের আরোহী গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদেরেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের হুসাইনের ছেলে বাবলু (২৮) ও একই এলাকার মৃত হাবিবর রহমানের ছেলে আব্দুল কাদের (২৮)। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে পরিবারের সদস্যরা রাত নয়টার দিকে জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে আহত দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে। দুজনই শঙ্কামুক্ত।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী