মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
মেহেরপুরের বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিজানুর রহমান জনি:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের নির্মাণাধীন মডেল জামে মসজিদ সহ নির্মাণাধীন বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর কালেক্টরেট মডেল জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষ সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি, খোকসা আশ্রয়ন প্রকল্প এবং মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী