মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
জীবননগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুসাবুল ইসলাম মিল্টন ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় ওয়েভ ফাউন্ডেশন ও সীমান্ত ইউনিয়ন লোমোর্চার উদ্যোগে সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম সাহেব, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তকারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী