মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী

প্রতিবেদক,হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত হয়ে মেম্বার পদপ্রার্থী জাকারিয়া বিশ্বাসের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভোটের পরদিন। দীর্ঘদিন যাবত চলাচলে রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছে ১০/১৫টি পারবার। এদিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মেম্বার পদপ্রার্থী জাকারিয়া বিশ্বাস। গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের মৃত ফকির আলির ছেলে জাকারিয়া বিশ্বাস। নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় সে। জনগণ ভোট না দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে একটি মহল্লার দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন তিনি। সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতাও পাওয়া গেছে। রাস্তা বন্ধ করার কারণে ওই মহল্লায় বসবাস করা ১০/১৫টি পরিবার পড়ছে ব্যাপক ভোগান্তিতে।
এবিষয়ে তিতুদহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী জানান, ‘ঘটনা জানার পর আমি দুইপক্ষকে নিয়ে বসতে চেয়েছিলাম, কিন্ত তাদের উগ্রমনোভাব থাকায় বিষয়টি এড়িয়ে গেছি।’
এবিষয়ে অভিযুক্ত জাকারিয়া বিশ্বাস তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী