শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
আলমডাঙ্গায় ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তমনা ফাউন্ডেশনের উদ্যোগে সাফিয়া খাতুন নামের এক ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছ। গতকাল রোববার বেলা সাড়ে ৩টা দিকে আলমডাঙ্গার মুক্তমনা ফাউন্ডেশনের অস্থায়ী অফিসে ক্যান্সার আক্রান্ত সাফিয়া খাতুনের স্বামী দিনমজুর বাবলুর নিকট এই সহায়তা প্রদান করা হয়। মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিম উদ্দিনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত সাফিয়া খাতুনের চিকিৎসা বাবদ এই সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তমনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মহসীনুজ্জামান চাঁদ, সাংগঠনিক সম্পাদক এসকে ওয়াহেদ, সিনিয়র সদস্য দাদা বিজেস কুমার রামেকা, সাধারণ সদস্য কামাল উদ্দিন বাদল, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত