মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
জীবননগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জীবননগর অফিস:

‘মাদক ছাড়ো কলম ধরো, মাদক মুক্ত সমাজ গড়’ এই স্লোগানে জীবননগরে সাকসেস প্লাস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় জীবননগর সাকসেস প্লাস একাডেমি কোচিং সেন্টারের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জীবননগর সাকসেস প্লাস একাডেমি কোচিং সেন্টারের পরিচালক মো. আরুখ হোসেনের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সাবেক ফুটবলার মো. আব্দুস সামাদ, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সাংবাদিক মিঠুন মাহমুদ, ব্যবসায়ী আরিফ হোসেন, সজিব আহম্মেদ, আকাশ মিয়া প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী