সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তিনজনের রিপোর্ট পজিটিভ, টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় তিনজনের রিপোর্ট পজিটিভ, টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে

দেশে করোনায় ৫ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৯৮ জনের শরীরে। শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে ৩ জন করোনা শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ৩ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ২৩৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ২৩৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন ১৫ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩০২ জন। জেলায় মোট মত্যু হয়েছে ২২০ জন। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯০ জন ও বাকীদের মৃত্যু হয়েছে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯ লাখ ১০ হাজার ৫৩২ জন, দ্বিতীয় ডোজ ৮ লাখ ১০ হাজার ২২৯জন এবং তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২৩ হাজার ৫২৩ জন।

সারা দেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার করোনাভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৫৯৫ জনের। ওই দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী; তারা সবাই ঢাকা বিভাগের। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী