সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে আফজাল হোসেন প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২২ ইং
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে আফজাল হোসেন প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্বোধন

দর্শনা অফিস:

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের স্কুলপাড়ায় আফজাল হোসেন নবনির্মিত প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এ প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কেন্দ্রের উদ্বোধন করেন।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী।

এছাড়াও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের প্রায় শতাধিক প্রবীণ, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানপিট পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী