প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরে ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে এ ক্লিনিকের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সাবেক হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহাম্মদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, সহসভাপতি জমিদাতা ও কমিউনিটির ক্লিনিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মিল্টন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, জেলা উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, ঠিকাদার আবুল হাসেম, রঘুনাথপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোপাইটার আব্দুল হান্নান, হাউলী ইউনিয়ন পরিষদের সদস্য রিকাত আলী, আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমাণ ব্যক্তিবর্গ। কমিউনিটি ক্লিনিকটি বাস্তবায়ন করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়।
সমীকরণ প্রতিবেদন