সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম খান

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২২ ইং
দামুড়হুদায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম খান

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের সব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, দেশের উন্নয়নে উন্নত শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি দামুড়হুদা উপজেলাকে একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে সবসময় দৃষ্টি রাখবেন। তিনি বলেন, এই উপজেলাতে ডিসি ইকোপার্ক, এশিয়ায় মহাদেশের মধ্যে বৃহৎ কেরু অ্যান্ড কোম্পানি অবস্থিত। কৃষিতেও ব্যাপক সফলতা অর্জন করেছে দামুড়হুদা উপজেলা। তিনি চুয়াডাঙ্গা জেলাকে একটি আত্মনির্ভরশীল জেলা হিসেবে গড়ে তুলতে উন্নয়নমূলক সকল কাজে বিশেষ গুরুত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সরকারি প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছির আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী