সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসুস্থ ইজিবাক চালককে আর্থিক অনুদান

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২২ ইং
অসুস্থ ইজিবাক চালককে আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক:

অসুস্থ ইজিবাইক চালককে চুয়াডাঙ্গা সদর উপজেলা ইজি অটো বাইক মালিক ও শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়ায় সংগঠনটির অফিসে অসুস্থ ইজিবাইক চালক মুনতাজ আলীর হাতে ৬ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা ইজি অটোবাইক মালিক ও শ্রমিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওয়াসিমের পরিচালনায় অনুদান দেওয়ার সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, জাহাঙ্গীর হোসেন, আব্বাস আলী, শুকুর আলী, কাদা মিয়া, আজমির, বুকল, রানা, আতিয়ার, আলিম, শুভ, জহুরুল, হেলাল, মিনা, শান্তি, বাদশা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী