সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, লজ্জায় আত্মহত্যার চেষ্টা!

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২২ ইং
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, লজ্জায় আত্মহত্যার চেষ্টা!

প্রতিবেদক, তিতুদহ:

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবসে ভাষাশহিদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই স্কুলছাত্রী বাড়িতে ফিরে আত্মহত্যার চেষ্টা করেছে। ভুক্তভোগী ছাত্রী খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। পথের মধ্যে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নিকট পৌঁছালে পিছন থেকে এসে জোরপূর্বক হাত ধরে টানাটানি করে ফুল দেওয়ার চেষ্টা করে খাড়াগোদা গ্রামের মুসা আলীর ছেলে মাসুম হোসেন (১৩), মৃত বাবুল হোসেনের ছেলে সাফিন (১৭), ওহির মিস্ত্রির ছেলে হাকিম আলী (১২) ও কালুপোল গ্রামের লিটনের ছেলে প্রান্ত (১৪)।

পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের চোখে পড়লে স্থানীয়দের সহোযোগিতায় বখাটেদের আটক করে পরিষদে নিয়ে আসে। পরে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু একটি সালিশ করেন। সালিশে প্রত্যেক বখাটের অভিভাবকদের উপস্থিত করে অপরাধীদের চড় থাপ্পড়ের মেরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, এ ঘটনার পর বাড়িতে ওই স্কুলছাত্রীকে পরিবারের লোকজন মারধর করায় এবং এ ঘটনার লজ্জায় গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে  আত্মহত্যার চেষ্টা করে। পরে আহত স্কুলছাত্রীকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী