সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২২ ইং
দর্শনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক দুজনই গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনার দক্ষিণচাঁদপুর স্কুলমোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম দুজন হলেন- দর্শনার দক্ষিণচাঁদপুর রিপুপাড়ার আছেরের ছেলে সজিব (২৮) ও পাশ্ববর্তী উজলপুর গ্রামের আতিয়ারের ছেলে শাকিল (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেলেযোগে দর্শনা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শাকিল। অপর দিকে দর্শনা-উজলপুর সড়কের দক্ষিণচাঁদপুর সড়ক হয়ে দর্শনার অভিমুখে যাচ্ছিলেন সজিব। পথের মধ্যে দক্ষিণচাঁদপুর গ্রামের স্কুল মোড়ে পৌছাঁলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেয়। দুজনেরই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। জরুরি বিভাগ থেকে দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী