প্রতিবেদক, হিজলগাড়ী:
অভিমান করে বাড়ীতে বের হয়ে ১০ মাসেও বাড়ী ফেরেনি চুয়াডাঙ্গা সদরের কোটালী গ্রামের দর্শনাপাড়ার যুবক আসিফ (২৩)। সন্তানকে ফিরে পেতে পিতা মাতা এখনো গুনছেন অপেক্ষার প্রহর। জানা গেছে, সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের কোটালী গ্রামের দর্শনাপাড়ার হায়াত আলীর ছেলে আসিফ (২৩) গত ২০২১ সালের এপ্রিল মাসের প্রথম দিকে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বাড়ী থেকে বের হয়। পরদিন থেকে বাড়ীর লোকজন নিকটাত্মীয়-স্বজনদের বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তবে আজও তার সন্ধান মেলেনি। এদিকে, ছেলে ১০ মাস যাবত নিখোঁজ থাকলেও এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।
সমীকরণ প্রতিবেদন