সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর তেঁতুলবাড়িয়ায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২২ ইং
গাংনীর তেঁতুলবাড়িয়ায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাংনী অফিস:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় ইউনিয়নের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তেঁতুল বাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আবু শামার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। হিন্দা শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জিনারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতির পদে ৩ জন প্রার্থী থাকায় কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী ২২ তারিখ নির্বাচিত করা হবে বলে নেতৃবৃন্দরা জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী