আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্য ডা. আলম জাকারিয়ার ঘরে এই সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার খন্দকার হামিদুল ইসলাম আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ, পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, কবি আব্দুল খালেক, কবি ডা. আলম জাকারিয়া জোয়ার্দ্দার, কবি মনিরুজ্জান মাস্টার, কবি সিরাজুল হক মাস্টার, তন্ময় পাল, সাদত আলম জোয়ার্দ্দার, কবি শহিদুল ইসলাম প্রমুখ। সভায় ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, সকাল ১০টায় আলোচনা সভা, বিকেল ৫টায় কবিতা আবৃতি ও সন্ধ্যায় নাট্যকার খন্দকার হামিদুল ইসলাম আজমের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় মাতৃভাষার উপর নির্মিত টেলিছবি `আজও ভূলিনি` শহীদ মিনার চত্তরে প্রদর্শন করা হবে।
সমীকরণ প্রতিবেদন