প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় মসজিদের উন্নয়নকাজের জন্য পুড়াপাড়া গ্রামের দীঘপাড়ার মসজিদ ও চিৎলা প্লেন মসজিদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট নগদ ১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেছেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। গতকাল শুক্রবার জুমার নামাজের পূর্বে এ টাকা প্রদান করেন তিনি।
এসময় চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘ভোটের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দুই মসজিদের উন্নয়নের জন্য যা পারি দেব। সেই কথা রক্ষার্থে পুড়াপাড়া মসজিদে ৫০ হাজার টাকা ও চিৎলা মসজিদে ৭৫ হাজার টাকা দিয়েছি। মসজিদ মেরামত করতে আরও যদি টাকা লাগে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহর ঘর মসজিদের উন্নয়নকাজে শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
জানা যায়, দামুড়হুদা সদর ইউনিয়নে পুড়াপাড়া গ্রামের দীঘ পাড়ার মসজিদ থাকলেও অজুখানা ও বার্থরুম না থাকায় মুসল্লিদেও ভোগান্তিতে পড়তে হয়। এমন খবর পেয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫০ হাজার টাকা প্রদান করেন।
একই দিনে চিৎলা গ্রামের নতুন পাড়ার মসজিটি বেশ পুরাতন হয়ে যাওয়ার ছাদ থেকে পানি পড়ছে। এতে গ্রামবাসীর নতুন করে মসজিদ তৈরির উদ্যোগ নিয়ছেন এমন খবর পেয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী মসজিদ নির্মাণকাজে নগদ ৭৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মাসুদ রানা, সহসভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এবিএম রাশেদুজ্জামান সজিব, অর্থ সম্পাদক সুমন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, আনোয়ার হোসেন আব্দুর রাজ্জাক মিরাজ মালিতা, নাসির উদ্দীন, আবু তালেব, উপজেলা স্বেচ্ছালীগের সাবেক সভাপতি আব্দুল করিম, শফিকুল, মফিজুল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন