সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষি জমি দখল করে মাটি কাটার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২২ ইং
কৃষি জমি দখল করে মাটি কাটার অভিযোগ

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার মোক্তারপুরে অন্যের জমি জোরপূর্বক দখল করে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বরাবর এ অভিযোগপত্র জমা দেন সাদেকুর রহমান নামের এক জমির মালিক। নির্বিচারে অবৈধভাবে রাতের আঁধারে মোক্তাপুর গ্রামের টিপু হোসেন ও জাহিদ হোসেন কৃষি জমি ধ্বংস করে ইটের ভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছেন এমন অভিযযোগ করেন ওই জমির মালিক। এভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় দীর্ঘ মেয়াদীর ক্ষতির মুখে পড়তে পারেন  কৃষি ও কৃষক বলে ধারণা করছেন সচেতন মহল।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও জমির মালিক উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত আলম হোসেনের ছেলে সাদিকুর ইসলাম প্রায় ১৫ দিন আগে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে ভুক্তভোগীর দেওয়া অভিযোগের সময় দু’সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় জমির মালিকসহ পরিবারটি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তবে ন্যায়বিচারের জন্য গত বৃহস্পতিবার আবারো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও দামুড়হুদা মডেল থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের মৃত আলম হোসেনের ছেলে ও তাঁর পরিবারের সাথে একই গ্রামের আয়ূব আলীর ছেলে টিপু হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। যে কারণে বিভিন্ন সময়ে জমির মালিক সাদিকুরসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের গালাগালিসহ আর্থিকভাবে ক্ষয়-ক্ষতির হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ টিপু। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রায় ১ মাস আগে রাতের আঁধারে সাদিকুরের ক্রয়কৃত ও ওয়ারিশ সূত্রে পাওয়া ৩ দাগের জমি দখল করে অবৈধভাবে মাটি কেটে তা ইট ভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে টিপু হোসেন ও তার দুলাভাই জাহিদ হোসেন। জমির মালিক স্থানীয়দের মাধ্যমে মাটি কাটার বিষয়টি জানতে পারার পর জমি থেকে মাটি কাটতে বাঁধা দিলে তাকে  প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। নিজ নামীয় কৃষি জমি দখল করার পর তা ধ্বংস করে মাটি কাটার জন্য তিনি গতমাসেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। কৃষি ও কৃষকের কল্যাণে এমন ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী