শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৬০ পিস ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২২ ইং
দামুড়হুদায় ৬০ পিস ইয়াবাসহ দুজন আটক

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দামুড়হুদা চিৎলার মোড় থেকে তাঁদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন- দর্শনা শান্তিপাড়ার মৃত পিরু মোহাম্মদের ছেলে সুজন (৩০) ও একই এলাকায় মৃত আব্দুল খালেকের ছেলে সোহেল (৩০)। পলাতক রয়েছেন পুরাতন বাস্তপুর গ্রামের ইমদাদুলের ছেলে ইমরান (২১)।

জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই মোসলেম উদ্দিন ফোর্স নিয়ে দামুড়হুদার চিৎলা মোড়ে অভিযান চালিয়ে দর্শনা শন্তিপাড়ার মৃত পিরু মোহাম্মদের ছেলে সুজন, একই গ্রামের মৃত অব্দুল খালেকের ছেলে সোহেলকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত