সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক নারীকে এক মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক নারীকে এক মাসের কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক এক নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে তাঁকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মালিথাপাড়ার নিজ বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সাজাপ্রাপ্ত নারী হলেন- সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মালিথাপাড়ার মৃত নূর ইসলামের স্ত্রী ছবেদা বেগম (৫২)।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামান ফোর্স নিয়ে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে অভিযান চালান। অভিযানকালে মালিথাপাড়ার মৃত নূর ইসলামের স্ত্রী ছবেদা বেগমকে (৫২) নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা। গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। সাজাপ্রাপ্ত ছবেদা বেগমকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী