সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নতুন ৫ জনসহ সারা দেশে শনাক্ত ৪ হাজার ৭৪৬

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় নতুন ৫ জনসহ সারা দেশে শনাক্ত ৪ হাজার ৭৪৬

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৭৪৬ জনের শরীরে। এদিকে, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ৫ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৬৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৫টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১৫৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ০৬ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৪৯ জন। জেলায় মোট মত্যু হয়েছে ২১৯ জন। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৯ জন ও বাকীদের মৃত্যু হয়েছে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায়। 

এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ লাখ ৯২ হাজার ১২৫ দ্বিতীয় ডোজ ৭ লাখ ৩১ হাজার ৩০১ এবং তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ৬২৭ জন।

সারা দেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন। গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৪৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৩ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২১ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ খুলনায় ২, বরিশালে ৪, সিলেটে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী